কলাপাড়া নিউজ
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার সকালে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যকার বৈষম্য দূরীকরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিমান করে ঘরছাড়া কলাপাড়ার সেই কিশোর ২ দিন পর উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের ওপর অভিমান করে ঘর ছেড়ে যাওয়া ১৩ বছরের কিশোর নাহিদ মল্লিককে দুই দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার লঞ্চঘাট এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্বজনরা। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে পরিবারটি।
কলাপাড়ায় ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগ, ধামাচাপার চেষ্টা
পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও প্রভাবশালীর ভয়ে পরিবারটি মুখ খোলার সাহস পায়নি। পরবর্তীতে বিষয়টি স্থানীয় শালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে তা এলাকায় জানাজানি হয়ে যায়।
কলাপাড়ায় বাল্যবিয়েকে 'লাল কার্ড': ১০ ছাত্রীকে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকেরা বাল্যবিয়েকে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে কুপ্রথাটিকে রুখে দেওয়ার অঙ্গীকার করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের উদ্যোগে এ সময় অসহায় ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কলাপাড়ায় সাবেক সাব-রেজিস্ট্রার রেহেনা পারভীনের স্মরণে দোয়া মাহফিল
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সাব-রেজিস্ট্রার রেহেনা পারভীন এবং প্রয়াত দলিল লেখকদের স্মরণে এক আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রয়াত কর্মকর্তা ও দলিল লেখকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। স্থানীয় দলিল লেখক সমিতি ও সাব-রেজিস্ট্রি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রয়াতদের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সহকর্মীরা।
কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড
পটুয়াখালীর কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ মো. আহাদ ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। একই অভিযানে মাদক সেবনের অপরাধে আরও তিনজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।